রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করবেন আগামী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি সফর থেকে ফেরার পর সংবাদ সম্মেলন ডেকেছেন।আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।

সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) গভর্নিং কাউন্সিলের সভায় অংশগ্রহণ এবং ভ্যাটিকান সফর শেষে শনিবার রাত সোয়া ৮টায় দেশে ফিরেছেন।

পোপ ফ্রান্সিস ও আইএফএডির প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবোর আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে রোববার ইতালির রাজধানী রোম সফরে যান প্রধানমন্ত্রী।

রোম থেকে বৃহস্পতিবার সকালে আবুধাবির উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে একদিন যাত্রাবিরতির পর দেশের পথে রওনা হন। সোমবার সকালে ভ্যাটিকান সফর করে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

পরদিন আইএফএডির ৪১তম গভর্নিং কাউন্সিলের সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ওইদিন বিকেলে রোমে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ