শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

মুসলিম পরিবারের বিজেপিতে যোগ, মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যের একটি গ্রামে রাজ্য বিধানসভা নির্বাচনকে ঘিরে তুমুল বিতর্ক জন্ম নিয়েছে। দক্ষিণ ত্রিপুরার মোইদাতিলা গ্রামে হিন্দু-মুসলমানে না, বরং মুসলমান-মুসলমানের মধ্যেই শুরু হয়েছে ধর্মযুদ্ধ।

মাত্র ১০০ জন লোক বসবাসকারী এই গ্রামে ৮৩টি মুসলিম পরিবার রয়েছে। এরমধ্যে ২৫টি পরিবারের লোকেরা বিজেপিতে যোগ দেওয়ায়য়  শুরু হয়েছে বিতর্ক। গ্রামের অন্যান্য পরিবারগুলি ওই বিজেপি সমর্থকদের মসজিদে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এসময় গ্রামে অশান্তিজনক পরিস্থিতি বিরাজমান। বলা হচ্ছে যে, মুসলিম হয়ে হিন্দু পার্টি জয়েন করার জন্যই গ্রামের অন্যান্য মুসলিমরা ভীষণ রেগে গিয়েছেন। গ্রামের পুরানো মসজিদে নামাজ পড়া থেকে বঞ্চিত হওয়ার পর ওই বিজেপি কর্মীরা অস্থায়ী একটি মসজিদ তৈরী করে সেখানে নামাজ শুরু করেছেন। টিনের ছাউনি ও বাঁশ দিয়ে এই মসজিদ তৈরী করা হয়েছে বলে জানা গিয়েছে। টিডিএন।