শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

সিরিয়াকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে; তুরস্কের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র সঙ্গে যেকোনো সহযোগিতার ব্যাপারে দামেস্ককে সতর্ক করে দিয়েছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আফরিনে তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়া সরকার যদি ওয়াইপিজি’র সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছে তাহলে তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন এরদোগান।

একইদিন জর্দান সফরে গিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী যদি সন্ত্রাসীদের নির্মূল করতে আফরিন শহরে প্রবেশ করে তাহলে তাকে তুরস্ক স্বাগত জানাবে। কিন্তু সিরিয়া যদি কুর্দি গেরিলাদের সমর্থনে ওই শহরে সেনা পাঠায় তাহলে আঙ্কারা তা মেনে নেবে না।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সিরিয়ার ব্যাপারে তার দেশের কোনো গোপন পরিকল্পনা নেই এবং সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি আঙ্কারা সম্মান জানায়।

ওয়াইপিজি-কে নির্মূল করার লক্ষ্যে তুরস্ক গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিনে সেনা অভিযান শুরু করে। শুরু থেকেই তুর্কি বাহিনীর এ অভিযানকে নিজের ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে সিরিয়া সরকার।

সিরিয়ার কোনো কোনো গণমধ্যাম রোববার জানিয়েছিল, দেশটির আফরিন এলাকায় তুর্কি সেনাবাহিনীর আগ্রাসন যৌথভাবে প্রতিহত করতে সম্মত হয়েছে কুর্দি গেরিলা গোষ্ঠী-ওয়াইপিজি ও সিরিয়ার সেনাবাহিনী। ওই খবরে পরিপ্রেক্ষিতে তুরস্কের পক্ষ থেকে এসব প্রতিক্রিয়া জানানো হলো।

এইচজে