শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় সরকারি বাহিনীর হামলায় নিহত ২৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী বিদ্রোহী-নিয়ন্ত্রিত অবরুদ্ধ এলাকা পূর্ব গৌতায় সরকারি বাহিনী ও তাদের মিত্রদের বিমান হামলা ও গোলাবর্ষণে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ৫০ শিশুও রয়েছে। সরকারি বাহিনীর ৪৮ ঘণ্টার গোলাবর্ষণে এ পর্যন্ত আরো সাড়ে আটশ জন আহত হয়েছে।

গত সোমবার পূর্ব গৌতায় সরকারি হামলায় শতাধিক মানুষ নিহতের পর গতকাল মঙ্গলবারও ফের নতুন করে সেখানকার অন্তত ১০টি শহর ও গ্রামে বোমা হামলা হওয়ার কথা জানায় স্থানীয় কর্মীরা।

সিরিয়ার ওই এলাকায় গত তিন বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি প্রাণহানীর ঘটনা। এলাকাটিতে প্রায় চার লাখ মানুষ আটকা পড়ে আছে। গৌতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জাতিসংঘ সতর্ক করেছে।

এসএস/