বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই আলেমের বিদায়ে মুফতি ওয়াককাসসহ জমিয়ত নেতৃবৃন্দের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও রাজধানীর শীর্ষস্থানীয় কওমী মাদরাসা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এর মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ আজ সকাল ৯.৪৫-এ রাজধানীর ওরিয়ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন।

তিনি জমিয়তের নির্বাহী সভাপতি, খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মাওলানা মোস্তফা আজাদের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি ও সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, যুব জমিয়ত সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালী এক শোকবার্তায় বলেন, তিনি আজীবন ইসলামী শিক্ষার প্রসার, আকীদা-বিশ্বাস সংরক্ষণ এবং ইসলামী রাজনীতির এক আপোসহীন অভিভাবকের ভূমিকা পালন করেছেন।

ইসলামের জন্য তার অবদান সোনার হরফে লেখা থাকবে। জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং জান্নাতে উঁচু মাকামের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

একইসাথে জমিয়ত নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করে তার রুহরে মাগফেরাত কামনায়ও দোয়া করেন।

মাওলানা মোস্তফা আজাদও চলে গেলেন

হাফেজ্জীপুত্র মাওলানা আহমাদুল্লাহ আশরাফ সম্পর্কে ৫ তথ্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ