শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

ইরানে দুই হিজাববিরোধী নারীকে পুলিশের তাড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে দুই হিজাববিরোধী নারী সে দেশের পুলিশ জনসম্মুখে তাড়া করেছে। এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনার পর আবারও ইরানে হিজাব বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল আরাবিয়া।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একজন নারী একটি স্টেজে খোলা চুলে দাঁড়িয়ে আছে। তিনি তার স্কার্ফ লাঠির মাথায় বেঁধে রেখে বাতাসে উড়াচ্ছেন। তাকে তাড়া করেছে পুলিশ তাদের একজনকে পুলিশ মাটিতে ফেলে দিয়েছেন। পাশ থেকে ওই নারীকে লক্ষ করে পুলিশ সদস্য জিজ্ঞাসা করছেন ‘মানবাধিকার এখন কোথায়? ভিডিওটি গণহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে।

উল্লেখ্য, গতমাসে হিজাববিরোধী আন্দোলনে ইরানের রাজধানী তেহরানে ২৯ নারীকে আটক করেছে পুলিশ। ১৯৭৯ সালের বিপ্লবের পর দেশটির আইন করা হয় যে, মেয়েদেরকে প্রকাশ্যে অবশ্যই চুল ঢাকতে হবে এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে। বাধ্যতামুলক নিয়ম থাকা সত্ত্বেও রাস্তায় হিজাব খুলে আন্দোলন করার জন্যই আটক করা হয় তাদের।

এবার মেয়েরা টেলিকম বক্সে উঠে নিজেদের হিজাব খুলে আন্দোলন করেছে। ইরানের মেয়েরা গত ৪ দশক ধরে আন্দোলন করে যাচ্ছে  সূত্র: আল আরাবিয়া