বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

হিটলারের গ্যাস চেম্বারের মতো বীভৎস পরিবেশের সৃষ্টি হয়!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কালো পতাকা প্রদর্শনের কর্মসূচিতে উস্কানি দিয়ে সরকার নিজেরাই দেশকে সংঘাতময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশের ছোঁড়া টিয়ারশেলে দলীয় কার্যালয়ের ভেতরে ‘হিটলারের গ্যাস চেম্বারের মতো’ এক বিভৎস পরিবেশের সৃষ্টি হয়।

আজ শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা সব দেখেছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে এই কর্মসূচিতে অতর্কিতে হামলা করে। এই অবৈধ সরকারের মন্ত্রীরা সারাক্ষণ চেষ্টা করছে উস্কানি দিয়ে এবং এই ধরনের নির্যাতন-অত্যাচার চালিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে ফেলছে। পুরো পরিস্থিতিকে তারা নিজেরাই এমন জায়গায় নিয়ে যেতে চাইছেন যে, সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা।’

‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাস করে এবং বিশ্বাস করছে। সেই ভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছে।’

সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি পণ্ডের পর বেলা ১২টায় কার্যালয়ের তিন তলায় সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। ঘটনার বর্ণনা দিয়ে ফখরুল বলেন, ‘আমাদের এই কর্মসূচি ছিলো সম্পূর্ণ শান্তিপূর্ণ। রাস্তা ব্লক না করে কালো পতাকা প্রদর্শনের ব্যবস্থা আমরা করেছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এই কর্মসূচিতে অতর্কিতে হামলা করে। পুলিশ নেতা-কর্মীদের বেপরোয়াভাবে গ্রেপ্তার করে, টেনে হিঁচড়ে গাড়িতে তোলে। তারা লাঠিচার্জও করে।’

‘আমি পুলিশ সদস্যদের এহেন আচরণের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা এর কোনো জবাব না দিয়ে রঙিন পানি ছুঁড়তে থাকে এবং বেধড়ক লাঠিচার্জ ও গ্রেপ্তার অব্যাহত রাখে। রঙিন পানিতে আমাকেসহ দলের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও উপস্থিত অসংখ্য নেতাকর্মীকে সম্পূর্ণ ভিজিয়ে দিয়ে লাঠিচার্জ করতে থাকে।

এর কিছুক্ষণ পর আমাদের কার্যালয়ে টিয়ারগ্যাস ছুঁড়লে ভেতরে দম বন্ধ করা হিটলারের গ্যাস চেম্বারের মতো এক বীভৎস পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে বিএনপির কর্মসূচিতে আক্রমণ করে তারা আবার প্à