রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

২৯ এসপি পদে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৯ কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে শরিয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে নরসংদী জেলায়, কিশোরগঞ্জের এসপি মো. আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), গাইবান্ধার এসপি মো. মাশরুকুর রহমান খালেদকে কিশোরগঞ্জে, বান্দরবানের এসপি সঞ্জিত কুমার রায়কে টাঙ্গাইলে, ডিএমপির ডিসি মোহাম্মদ জসিম উদ্দিনকে নড়াইলে, ডিএমপির ডিসি খান মুহাম্মদ রেজোয়ানকে মাগুরায়, ডিএমপির জাকির হোসেন মুজমদারকে বান্দরবানে, ডিএমপির রিফাত রহমান শামীমকে মানিকগঞ্জে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) মো. আশরাফ আলী ভুঁঞাকে বগুড়ায়, ঢাকার এনটিএমসির এসপি আবদুল মান্নান মিয়াকে গাইবান্ধায় বদলি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত উপ কমিশনার (বর্তমানে পুলিশ সুপার পদে পদোন্নাতিপ্রাপ্ত) মো. শহিদুল্লাহকে রাজশাহীর এসপি, রাজশাহীর এসপি মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) ডিসি, নীলফামারীর এসপি জাকির হোসেন খানকে ফরিদপুরে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি মোহাম্মদ তবারক উল্লাহকে ঢাকার টিঅ্যান্ড আইএমএতে, চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসপি মো. নজরুল ইসলামকে কুমিল্লার হাইওয়ে পুলিশে, রাঙ্গামাটির এসপি সাঈদ তারিকুল হাসানকে পুলিশ অধিদপ্তরের এআইজি, ডিএমপির ডিসি মো. হাসানুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ