শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

দাড়ি নিয়ে ঠাট্টা করলে কঠোর ব্যবস্থা; স্টাইল নিষিদ্ধ করে প্রস্তাব পাস পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্ডিয়ান এক্সপ্রেস'র খবরে জানানো হয়েছে, দাড়ি স্টাইল করে ছাঁটাই বন্ধের দাবিতে প্রস্তাব পাস করেছে পাকিস্তানের একটি জেলা পরিষদ। পাঞ্জাব প্রদেশের দেরা গাজি খান জেলা পরিষদে ওই প্রস্তাবটি তোলেন আসিফ খোসা।

জানা যায় ওই প্রস্তাব অনুযায়ী, দাড়ি ফ্যাশনেবল স্টাইলে ছোট করা (ফ্রেঞ্চ কাট, গোটি) ইসলাম ও সুন্নাহের পরিপন্থি। প্রস্তাবে দেরা গাজি খানের উপকমিশনারকে দ্রুত ওই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়েছে। এমনকি ‘যারা দাড়ি নিয়ে ঠাট্টা’ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবনাটি পাস করেছে জেলা পরিষদ।

প্রস্তাব তোলা আসিফ খোসা বলেন, তরুণরা ফ্যাশনের নামে দাড়ির বিভিন্ন ডিজাইন করছে, এটা ইসলামী শিক্ষার বিরোধী। ইসলামে ‘ফ্রেঞ্চ কাট’ ও আরও বিভিন্ন স্টাইলে দাড়ি ছাঁটাইয়ের অনুমতি নেই।

এইচজে