শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর

সৌদিতে প্রথম নারী মন্ত্রী নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি সরকার দেশটিতে প্রথমবারের মতো কোনো নারীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। দেশটির বাদশাহ সালমান শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তামাদের বিনতে ইউসেফ আল-রামাহকে নিয়োগ দিয়েছেন। খবর আরব নিউজ, এএফপি-এর।

সৌদি নিউজ এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সৌদি সেনাপ্রধান আবদুল রহমান বিন সালেহ আল বানিয়ানকে সরিয়ে ফায়াদ আল রুয়ালিকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিমানবাহিনী ও স্থলবাহিনীর প্রধানের পদেও পরিবর্তন আনা হয়েছে।

খবরে বলা হয়, সোমবার মন্ত্রণালয়টিতে উপমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তামাদের। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উন্নয়নের অংশ হিসেবে বাদশাহ সালমান এই অনুমোদন দেন।

সৌদি আরবের জাতীয় প্রতিরক্ষা কৌশলের সঙ্গে মিল রেখে মানবসম্পদ, সুশাসন, মন্ত্রণালয়ের ভিশন ও স্ট্রাটেজি এবং প্রাতিষ্ঠানিক অবকাঠামো নিয়ে ব্যাপক পরিকল্পনা নিয়েছে রিয়াদ সরকার।

একইসঙ্গে বাদশাহ সালমান বেশ কয়েকটি আদেশের মাধ্যমে দেশটির সামরিক ও বেসামরিক বিভিন্ন শীর্ষ পদে রদবদল করেছেন। সোমবারের ওই আদেশে সেনাপ্রধানসহ শীর্ষ সেনা কর্মকর্তাদের বরখাস্ত করেন তিনি।