শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

কম্পিউটার ছাড়াই কম্পিউটারের ক্লাস নিচ্ছেন ঘানার শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম

ঘানার একজন শিক্ষক কোন কম্পিউটার ছাড়াই কম্পিউটার প্রযুক্তির ক্লাস নেন, এই খবরটি প্রকাশিত হওয়ার পর তা অনলাইনে ভাইরাল হয়েছে।

ঘানার কুমসি শহরের এক স্কুলে রিচার্ড আপিয় আকাটো নামে ঐ শিক্ষক ব্ল্যাকবোর্ডে মাইক্রোসফট ওয়ার্ডের নকশা তৈরি করে তা থেকে দিয়ে ছাত্রদের কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে শিক্ষাদান করেন।

ফেসবুকে এই ছবিটি পোস্ট করার সময় মি. আকাটো মন্তব্য করেছেন এই বলে যে ঘানার ক্লাসরুমে আইসিটি শেখানোর অভিজ্ঞতা খুব মজার।

তিনি বলেন, "আমি আমার ছাত্রদের খুবই পছন্দ করি। তারা যাতে আমার ক্লাসের পড়া ভালভাবে বুঝতে পারে, তার জন্য যা করার দরকার আমি তাই করবে।"

ইন্টারনেটে তার ছবিটি হাজার হাজার বার শেয়ার হওয়ার পর মাইক্রোসফট কর্পোরেশন ঘোষণা করেছে যে তারা তাকে নতুন কম্পিউটার পাঠাবে।

মি. আকোটো স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তার স্কুলে ২০১১ সাল থেকে কোন কম্পিউটার নেই।

কিন্তু সেই শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ওপর একটি বিষয়ে পরীক্ষা নেয়া হয়।

ছাত্রদের প্রতি একজন শিক্ষকের এই পরিমান নিষ্ঠা দেখে অনলাইনে অনেকেই তার প্রশংসা করেছেন।