বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ড. জাফর ইকবালকে ঢাকায় আনা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। আজ বিকেলে শাবিতে এক অনুষ্ঠান চলাকালে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করেন এক যুবক।

বিকেল সাড়ে ৫ টার দিকে শাবিতে অনুষ্ঠান চালাকালে এ হামলার পর জাফর ইকবালকে চিকিৎসার জন্য প্রথমেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

তবে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে ঢাকায় আনা হচ্ছে।

বিকেলে এ ঘটনার পরপরই শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে তাকে আটক রাখা হয়েছে।

জানা গেছে, ড. জাফর ইকবালের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, তিনি আশঙ্কামুক্ত।

মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা যুবকটি কে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ