শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

সড়ক পরিবহন খাতে ব্যয় নিয়ে শঙ্কায় সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

সৌদি আরবের সড়কগুলিতে বেড়েছে জ্বালানি খরচ। এখন সৌদির এই পরিবহন খরছ আতঙ্কিত করেছে তাদের। পরিসংখ্যানে দেখা গেছে পুরো দেশের জ্বালানি খরচের মধ্যে একচতুর্থাংশই ব্যয় হচ্ছে পরিবহন খাতে।

পরিবহন প্রতিবেদনে মন্ত্রণালয়ের মতে, যুক্তরাষ্ট্র চীনসহ বিশ্বের উন্নত দেশগুলোতে পরিবহন খাতে সৌদি আরব থেকে অনেক কম ব্যয় হচ্ছে। তাই দেশটি এ বিষয়ে চিন্তিত। পরিবহন পরিসংখ্যান মন্ত্রণালয় অনুযায়ী, প্রায় ৯১০,০০০ ব্যারেল জ্বালানি ও ডিজেল দৈনিক ১২ মিলিয়ন যানবাহনে খরচ হচ্ছে। ২০৩০ সালের মধ্যে যানবাহন ও পরিবহন সংখ্যা ২৬ মিলিয়ন পাউন্ডে পৌঁছাতে পারে। জ্বালানি ও ডিজেল দৈনিক খরচ ১.৮৬ মিলিয়ন ব্যারেল হবে। এটা অত্যান্ত আশঙ্কাজনক। এদিকে ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য ৮০,০০০ কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করা হচ্ছে সৌদিতে। ন্যাশনাল সেন্টার ফর এনার্জি এফিসিয়েন্সি ৫ দিনের প্রচারণা শুরু করেছে জ্বালানি সমস্যা সমাধানে।

২০২৫ সালের মধ্যে প্রতি কিলোমিটারে খরচ ৪% বৃদ্ধি পাবে। ৯৯.৭ শতাংশ গাড়ি বিক্রি করে ৭৮ জন নির্মাতা ‘মাইলেজ ইকোনোমিক স্ট্যান্ডার্ড’ প্রয়োগ করবে। ২০৩০ সালের মধ্যে প্রতিদিন অন্তত ৩০০,০০০ ব্যারেল জ্বালানি ও ডিজেল সংরক্ষণ করলে আগামিতে জ্বালানি সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে মনে করে সরকার।

সূত্র: আরব নিউজ

<