শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’  জামালপুরে বাসচাপায় প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর মুসলমান পরিচয়ে গর্বিত বলিউড অভিনেতা আমির খান দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের

‘এবার বাংলাদেশে আশ্রয় নিতে পারেন; ভারতের দরিদ্রতম মুখ্যমন্ত্রীকে বিজেপির কটাক্ষ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে দুই দশকের বেশি সময় ধরে চলা বাম সাম্রাজ্যের পতন ঘটল ত্রিপুরায়। সহযোগী আইপিএফটিকে সঙ্গে নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতা দখল করল বিজেপি। আর বিপুল ভোটে জয়ের পরই সরাসরি বিদায়ী মুখ্যমন্ত্রী মানিক সরকারকে আক্রমণ করল 'গেরুয়া শিবির'।

'মানিক সরকার এবার বাংলাদেশে আশ্রয় নিতে পারেন,' বলে মন্তব্য করেছেন আসামের মন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার। যিনি দলের তরফে থেকে ত্রিপুরা সহ উত্তর-পূর্ব নির্বাচনের অন্যতম দায়িত্বে ছিলেন। ত্রিপুরায় প্রচার-পর্বেই মানিক সরকারের ধনপুরে গিয়ে বিশ্বশর্মা বলেছিলেন, 'ভোটের পর রাজ্য ছাড়বেন মানিক সরকার।'

আজ সাংবাদিকদের তিনি বলেন, 'ওঁর কাছে এবার ৩টা সুযোগ থাকল। পশ্চিমবঙ্গ, যেখানে বামদের অস্তিত্ব রয়েছে। কেরালা, যেখানে ওঁর দল ক্ষমতায় অথবা বাংলাদেশে গিয়ে আশ্রয় নেওয়ার।'

বিজেপি নেতার এই মন্তব্যের পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

১৯৯৮ সাল থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ সামলেছেন মানিক সরকার। তিনি চারবার রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও সিপিআই (এম) পলিটব্যুরোর সদস্য। দেশের সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেও অন্যতম। প্রসঙ্গত, সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, মানিক সরকারই ছিলেন দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী।

সূত্র : ভারতীয় গণমাধ্যম