রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮


ফয়জুলের গ্রামের বাড়িতে তালা, পালিয়েছেন স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

ফয়জুলের স্বজনদের বাড়িশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ফয়জুলের গ্রামের বাড়ির প্রতিটি ঘর তালাবদ্ধ। ঘটনার পরপরই ফয়জুলদের স্বজনরা বাড়িতে তালা মেরে পালিয়ে গেছে। আজ রবিবার (৪ মার্চ) সরেজমিনে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কলিয়ারকাপন গ্রামে গিয়ে এ চিত্র দেখা গেছে।

কলিয়ারকাপন গ্রামে গিয়ে ফয়জুলের বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, তার নাম ফয়জুর রহমান ফয়জুল হলেও স্থানীয়রা তাকে ফয়জুল হাসান নামে চেনে। ফয়জুলকে তারা ধার্মিক হিসেবেই চিনতো। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। তবে তার নামাজের ধরন ছিল শিয়া বা আহলে সুন্নত মতাদর্শদের মতো।

তালাবদ্ধ ফয়জুলের স্বজনদের বাড়িস্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান এলাকায় কুরুষ আলী নামে বেশি পরিচিত। তার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ফয়জুল তৃতীয়। প্রায় ১৫ বছর আগে তারা সিলেটে চলে যায়। তবে বিভিন্ন সময় ঈদে তারা বাড়িতে আসে। তারা জানান, সিলেটে আগে কাপড় ফেরি করে জীবিকা নির্বাহ করতো ফয়জুল। পরে সে একটা মোবাইল ফোনের দোকান করে।

জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেবু মিয়া জানান, ১০/১৫ বছর আগে ফয়জুল সিলেটে চলে যায়। গ্রামের বাড়িতে সে মাঝে মধ্যে আসতো। এ সময় সে গ্রামে গ্রামে ফেরি করে কাপড় বিক্রি করতো।

উদ্বিগ্ন ফয়জুলের গ্রামের লোকজনজগদল ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্বাস মিয়া বলেন, ‘সে শিয়া কায়দায় গ্রামের মসজিদে নামাজ পড়তো। এ নিয়ে গ্রামের প্রবীণরা প্রতিবাদ করলেও লাভ হয়নি। এলাকায় এসে সে মানুষের সঙ্গে খুব একটা মিশতো না।’

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ছুবা মিয়া জানান, ফয়জুল স্থানীয় ধল মাদ্রাসায় প্রথমে শিক্ষাজীবন শুরু করে। পরে সে সিলেটের বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করে। তিন ভাইয়ের মধ্যে ফয়জুল ও তার এক ভাই সিলেটে থাকে। অন্য ভাই প্রবাসী। তার বাবা এলাকায় মাওলানা হিসেবে পরিচিত।

ফয়জুলের ফুফু রেহেনা বেগম বলেন, ‘বেশিরভাগ সময় সে সিলেটে অবস্থান করতো। গ্রামে খুব কম আসতো।’

ড. জাফর ইকবালের পেছনে দাঁড়ানো হামলাকারী (বৃত্ত চিহ্নিত), ডানে আটক হওয়ার পরধল দাখিল মাদ্রাসার সুপার ফারুক আহমেদ জানান, ধল দাখিà¦