রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ব্রুনাইয়ে রাজকীয় সম্মাননা পেলেন শাইখ আহমাদ ইউসুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রধান ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী ব্রুনাই সরকার আয়োজিত ৬০তম কিরাত প্রতিযোগিতার বিচারক ও রাজকীয় অতিথি হিসেবে গত ২৪ ফেব্রুয়ারি ব্রুনাই সফর করেন।

এ সময় তিনি সেখানকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এ ছাড়াও তিনি সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

তিনি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রুনাইয়ের বাদশাহ সুলতান হাসান আল বলকিয়াহ এর উপস্থিতিতে উদ্বোধনী তিলাওয়াত করেন।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রাউন প্রিন্সসহ মন্ত্রিবর্গ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা ও ব্রুনাইয়ের নিযুক্ত বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

উদ্বোধনী তিলাওয়াত শেষে সুলতান হাসানাল বলকিয়াহ জাতির উদ্দেশে ভাষণ দেন, শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারীসহ বিচারকদের সম্মাননা প্রদান করেন এবং প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

পরে তিনি ও ক্রাউন প্রিন্স কুশলবিনিময় করেন এবং বাংলাদেশের জনগণকে সালাম জানান। অনুষ্ঠানটি ব্রুনাইয়ের জাতীয় টেলিভিশন ও বেতারে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়।

বাংলাদেশের ৭ কারি; যাদের কেরাত শেখায় অনন্য স্রষ্টাপ্রেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ