রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

এবার কোটা সংস্কারের আন্দোলনকারী ৮০০ জনের নামে মামলা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শুক্রবার দুপুরে সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাহেব আলী। আন্দোলনকারী সাতশ-আটশজনের নামে অজ্ঞাত মামলা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার রাজধানীর হাইকোর্ট মোড়ে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার ঘটনা ঘটেছে। তখন পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় অর্ধশতাধিক আন্দোলনকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

কোটা সংস্কারের দাবিতে গত ১৭ ফেব্রুয়ারি থেকে পাঁচ দফা দাবিতে নানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় গত বুধবার এই কর্মসূচি পালিত হয়।

পুলিশের ওপর আক্রমণ, পুলিশি কাজে বাধা এবং রাস্তায় দুই লাখ টাকা গাড়ি ভাঙচুরের অভিযোগে এ মামলা করা হয় বলে মামলার এজাহার থেকে জানা গেছে।

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ