মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

আজ ‘শান্তি’ প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  শিল্পকলায় শুরু হচ্ছে স্বাধীনতা পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ‘শান্তি’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনী। আজ বিকাল সাড়ে ৪টায় মাসব্যাপী এ প্রদর্শনীটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ভারতের গ্যাঞ্জেলস আর্ট গ্যালারির যৌথভাবে আয়োজন করেছে এ প্রদর্শনীটি।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন গ্যাঞ্জেলস আর্ট গ্যালারির (ভারত) পরিচালক মিজ স্মিতা বাজোরিয়া, শিল্পীর সম্ভাষণ শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, সভাপতির বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি সচিব মো. ইব্রাহীম হোসেন খান।

মাসব্যাপী এ প্রদর্শনীটি চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা (শুক্রবার বেলা ৩টা) থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ