শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিল্লির আন্দোলনে মুসলিমদের অংশ না নেওয়ার আহ্বান ইমাম সংগঠনের প্রধানের মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি হাফেজ ইহতিশামুল হক হীরা বায়তুল মোকাররমে ফের এসির তার চুরি, বন্ধ ৮ এসি পটুয়াখালী ইপিজেডের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী কওমিরা লেখালেখিতে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে: লিয়াকত আলী মানসিক সমস্যায় আক্রান্তদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই ব্যবহারে নৈতিকতার তাগিদ শায়খ সুদাইসের ‘পাঠাও’ থেকে ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি, যেসব ঝুঁকিতে ব্যবহারকারীরা ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস, বিদ্যুৎহীন লাখো মানুষ

ভারতে এই প্রথম ‍বিজেপি নেতাসহ ১১ গো রক্ষকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে এই প্রথম গো মাংস বহনের অভিযোগে পিটিয়ে মারার ঘটনায় সাজা ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার ফাস্ট টর‌্যাক কোর্টের অতিরিক্ত দ্বিতীয় বিচারক ওম প্রকাশ ১১ জন গো রক্ষককে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। সাজাপ্রাপ্তদের মধ্যে আছে স্থানীয় বিজেপি নেতা নিত্যানন্দ মাহাতো।

দ্বাদশ আসামী ঘটনার সময় ১৬ বছরের কিশোর থাকায় তার সাজা আপাতত স্থগিত রেখেছেন বিচারক। যদিও সরকারি আইনজীবী আদালতে আবেদনে বলেছেন, নারকীয় ওই ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করতে।

নিহতদের পরিবার যাতে যাবতীয় ক্ষতিপূরণ পায় তা লক্ষ্য রাখতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক অম প্রকাশ। গত বছর জুনে রামগড়েই ৫৫ বছরের আলিমুদ্দিন আনসারিকে গো মাংস বহনের অভিযোগে পিটিয়ে মেরেছিল স্থানীয় গো রক্ষা সমিতির সদস্যরা। তাঁর গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

ওই ঘটনার ঠিক আগের দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো রক্ষার নামে কাউকে আইন নিজের হাতে না নিতে অনুরোধ করেছিলেন। তার পরদিনই গণপ্রহারে মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে তখন।

সূত্র: আজকাল