রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮


সম্মিলিত বিরোধী ঐক্যের মাধ্যমে বিএনপিকে নির্বাচনে যেতে হবে : ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেগম খালেদা জিয়া জেলে থাকুক বা মুক্ত হোক, বিএনপিকে সম্মিলিত বিরোধী দল গঠনের মাধ্যমে আগামী নির্বাচনে অংশগ্রহন করার আহ্বান জানান বিশিষ্ট মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, বড় দলের অহঙ্কার ভুলে সকল গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে সম্মিলিত বিরোধী দল গঠন করতে হবে। বিনা চ্যালেঞ্জে সরকারকে ছেড়ে দেয়া যাবে না। তাদের বুঝতে হবে বেগম জিয়াকে জেলে রেখেই সরকার আরেকটি নির্বাচন করতে চায়। আর সে জন্যই তারা নতুন নতুন কর্মপদ্ধতি প্রয়োগ করছে। সরকারের ষড়যন্ত্র প্রতিরোধ করতে না পারলে গণতন্ত্রের ভবিষ্যত যেমন খারাপ, তেমনই বিএনপি ও দেশের ভবিষ্যতও সুখকর হবে না।

শুক্রবার বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জন দল (বিজেডি) আয়োজিত ‍‌'মহান স্বাধীনতার ৪৭ বছর ও জনগণের প্রত্যাশা'-শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বেগম জিয়াকে জেলে রাখতেই সরকার একের পর এক ষড়যন্ত্র করছে। তারা নিন্ম আদালতকে নিয়ন্ত্রন করছে, এটি দেশবাসী বুঝে। সরকারকে মনে রাখতে হবে 'দেশের জনগন কাউয়া নয়'। দেশের জনগর সরকারের নাটক ভালো করেই উপলব্ধি করছে।

তিনি বলেন, বাংলাদেশের সকল সমস্যার জন্য দায়ি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই সত্যেকে উপলব্ধি করতে হবে। এটি উপলব্ধি করতে ব্যর্থ হলে বিএনপিকে মাসুল দিতে হবে। ভারতকে চিনতে ব্যর্থ হলে আমাদের ভবিষ্যত অন্ধকার।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও ক্রমাগত সমস্যা বাড়ছে। ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ছে। গণতন্ত্র বার বার হোচট খাচ্ছে। বিএন ক্ষমতায় আসলেই সকলে লাভবান হবে, বা দেশ ও দেশের মানুষ মুক্তি পাবে বিষয়টি এমন নয়। দেশ ও জণগনের মুক্তির জন্য বিএনপি চিন্তা-চেতনার মধ্যে পরিবর্তন আনতে হবে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকার ভন্ড ও প্রতারক, তারা ভোট ডাকাত। ভোট কেন্দ্রে ভোটার না থাকলেও তারা ৪০% ভোট পায়, যা হাস্যকর। তাদের কথায় জনগন বিশ্বাস করে না। তাদেরকে সম্মিলিতভাবে না বলতে হবে।

তিনি বিএনপি ও ২০ দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, জনগনের স্বার্থে, রাষ্ট্রে স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনাদের কর্à