বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

'গাজীপুর সিটি নির্বাচনে বিজিবি মোতায়েন থাকবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না হলেও বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমদ।

শনিবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।

নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমদ বলেন, '১৫ মে গাজীপুর সিটি নির্বাচন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সেই জন্য সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী থাকবে সঙ্গে বিজিবিও মোতায়েন করা হবে।' সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনে সচারচার সেনা মোতায়েন করা হয় না।'


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ