বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করতে বললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির নির্দেশনা পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে কোটা পূরণের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রে কোটা বিষয়ে যে ব্যখ্যা দেওয়া হয়েছে তা অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেন তিনি।

মন্ত্রিসভার বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় তিনি এ নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম খানও এই কথা জানান।

জনপ্রশাসন মন্ত্রণালয় হতে গত ৬ মার্চ কোটা সংক্রান্ত যে নির্দেশনা জারি করেছিল তাতে বলা হয়, সকল সরাসরি নিয়োগের ক্ষেত্রে কোটার কোনও পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা সম্ভব না হলে সেই সকল পদ মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের মধ্য হইতে পূরণ করিতে হইবে।

এই আদেশের বিষয়ে ৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে পরিপত্র জারি করা হয়েছে সেটি অধিকতর পরীক্ষা নিরীক্ষা নির্দেশ দেয়া হয়েছে।

৭ মে পর্যন্ত স্থগিত কোটা সংস্কার আন্দোলন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ