বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কোটা সংস্কারের দাবিতে তীব্র প্রতিরোধেও রাজপথ ছাড়েনি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কোটা বাতিল নয়, কোটা সংস্কারের ৫ দফা দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

রোববার থেকে রাজধানীসহ সারাদেশে রাজপথ অবরোধের আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন পরিষদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা।

পাঁচ দফা দাবিগুলো হলো-কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা, কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ না দেয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ না দেয়া, সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন কাট মার্কস ও বয়সসীমা নির্ধারণ করা ও কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোতে মেধায় নিয়োগ প্রদান করা।

পাঁচ দফা দাবিতে পূর্বঘোষিত কোনো কর্মসূচি না থাকলেও বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার আন্দোলন পরিষদের নেতারা রোববার রাজধানী ঢাকার শাহবাগ মোড়সহ দেশের বিভিন্ন রাস্তা অবরোধ করে।

বিশেষ করে শাহবাগের মতো ব্যস্ততম এলাকায় রাস্তা অবরোধের প্রভাব শুধু শাহবাগ বা এর আশপাশেই নয়, গোটা রাজধানীতে পড়ে। বিভিন্ন সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যার পর পুলিশ টিয়ারসেল, কাঁদানি গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন পরিষদের যুগ্ম আহবায়ক আতাউল্ল্যাহ জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, আজ (রোববার) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত তারা দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে রাস্তায় বসে আন্দোলন চালিয়ে গেলেও পুলিশ আন্দোলন ঠেকাতে টিয়ারসেল, কাঁদানি গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের শাহবাগ ত্যাগ করতে বাধ্য করে। তারা ন্যায্য দাবি আদায়ে অনড় থাকবেন বলে জানান।

<