শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

তসলিমা নাসরিনের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় ৫৭ ধারায় মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহজাহানপুর থানায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ধারায় মামলা করা হয়েছে।‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শিরোনামে লেখা একটি কলামকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে এ মামলা করা হয়।

রাজারবাগ দরবার শরিফের মুখপত্র দৈনিক আল বাইয়িনাত পত্রিকার সম্পাদক মো. মাহবুব আলম বাদি হয়ে করা এ মামলার নাম্বার-৩৬।মামলায় তসলিমা নাসরিন ছাড়াও আরো তিনজনকে আসামী করা হয়েছে।বাকি তিনজন হলেন, অনলাইন পোর্টাল ‘উইমেন চ্যাপ্টার’ সম্পাদক সুপ্রীতি ধর, সুস্মিতা শিমসি ও লীনা হক।

মামলার বিষয়ে শাহজাহানপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম মোল্লা বলেন, আদালতের নির্দেশে তিনি এ মামলার এজহার গ্রহণ করেছেন।পুলিশের কাছে বিষয়টি বর্তমানে তদন্তাধীন।উল্লেখ, গত ১৮ই এপ্রিল বাদী শাহজাহানপুর থানায় মামলা দায়েরের জন্য গেলে পুলিশ তা গ্রহণ না করে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ