শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

৩ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তিনদিনের রাষ্ট্রীয় সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টার দিকে সিডনি বিমানবন্দরে পা রাখেন তিনি।

তাকে স্বাগত জানান অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাই-কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এবং অস্ট্রেলিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলি এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিসহ আরও অনেকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

সেখানে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সাথে সাক্ষাৎ করেন তিনি। একটু পরই যোগ দেবেন ‘গ্লোবাল সামিট অন উইমেন’ সম্মেলনে।

বাংলাদেশে নারী শিক্ষার প্রসার এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকার স্বীকৃতি হিসেবে, তাকে ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড- ২০১৮’ সম্মাননা দেবে সংস্থাটি। আগামীকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সাথে বৈঠকের কথা আছে তার।

-আরআর