শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘কুরআনের নির্ভুল অনুবাদের জন্য একটি নীতিমালা থাকা দরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেম নয় এমন অনেকে পবিত্র কুরআন শরীফের অনুবাদ করেছেন। ফলে ইচ্ছা করে হোক কিংবা অনিচ্ছাতে হোক এসব অনুবাদে ভুল-ত্রুটি থাকতে পারে।

গতকাল ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও সভাকক্ষে কুরআন শরীফের অনুবাদ সংক্রান্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সামীম মোহাম্মদ আফজাল বলেন, নির্ভুল অনুবাদের জন্য একটি নীতিমালা থাকা দরকার। যারা কুরআনুল কারিম অনুবাদ করতে চান তারা যেন অনুবাদটি বিশেষজ্ঞ আলেমের প্যানেলকে দেখিয়ে নিয়ে প্রকাশ করেন।

তিনি আরো বলেন, অভিজ্ঞ আলেমদের মাধ্যমে পবিত্র কুরআনুল করীমের অনুবাদে ভুল-ত্রুটি চিহ্নিত করার পর উচ্চপর্যায়ের আলেমদের নিয়ে এসব অনুবাদ যাচাই-বাছাই করেই তারপর ছাপা হবে।

সভায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি রফিকুল ইসলাম আল মাদানী বলেন, জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি অনূদিত তাফহিমুল কুরআন যাচাই-বাছাই করে দেখা গেছে তার অনুবাদের সঙ্গে বিশ্বনন্দিত অনুবাদের মিল নেই। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই অনুবাদ করা হয়েছে। নবী-রাসূলদের সম্মান প্রদর্শনের ক্ষেত্রে তিনি যথেষ্ট উদাসীনতার পরিচয় দিয়েছেন। এ ধরনের ভ্রান্ত মতবাদ ও বিভ্রান্ত অনুবাদের মুদ্রণ ও প্রচার-প্রসার কাম্য নয়।

ইসলামী যিন্দেগী

ইফা সাবেক বোর্ড অব গভর্নর মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী বলেন, পবিত্র কোরআন অনুবাদের ক্ষেত্রে সাধু ও চলিত ভাষার মিশ্রণ রয়েছে। পাণ্ডিত্য জাহির করার জন্য কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে। যেনতেনভাবে পবিত্র কুরআন অনুবাদ করে যেন বাজারে না ছাড়া হয় এজন্য তিনি প্রকাশকদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল ওয়াদুদ,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মা’রূফ, আহছানিয়া ইনস্টিটিউটের সহকারী অধ্য