বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান

বিএনপির ইফতার মাহফিলে মারামারি, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগর বিএনপির ইফতার মাহফিলে দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে মারামারির এই ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের কাজির দেউরির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন কর্মী আহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইফতার মাহফিলে বিএনপিকর্মীদের জন্য কনভেনশন সেন্টারের নিচে বসার ব্যবস্থা করা হয়। দ্বিতীয় তলায় সাংবাদিক ও সিনিয়র নেতাদের জন্য বসার জায়গা করা হয়।

নিচে কয়েকজন কর্মী চেয়ারে বসা নিয়ে একে অপরের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন জড়ো হয়ে মারামারিতে লিপ্ত হন। একে অপরের দিকে ইফতারের প্লেইট ও চেয়ার ছুড়ে মারলে কয়েকজন গুরুতর আহত হন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকার কারণে কয়েকজন কর্মী হাতাহাতির ঘটনা ঘটে, এর চেয়ে বেশি কিছু নয়। কিছুক্ষণের মধ্যেই আবার সভার কার্যক্রম শুরু হয়।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ