শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

১২৮ অতিরিক্ত জেলা জজকে গাড়ি দিচ্ছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজরা। অতিরিক্ত জেলা জজ পদে কর্মরত ১২৮ জন বিচারক এই সুবিধা পাবেন। তাঁদের গাড়ি সুবিধা পাওয়ার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দেওয়ার পর গত ২৯ মে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

হতাশা দূর করতেই অতিরিক্ত জেলা জজদের গাড়ি দেওয়া হচ্ছে বলে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজরা এই সুবিধা না পেয়ে হতাশ ছিলেন। তাদের হতাশা দূর করার জন্য বিচার বিভাগীয় একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন।

পরে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে নির্দেশ দেন।

এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি আইন মন্ত্রণালয় জেলা ও দায়রা জজ আদালত/মহানগর দায়রা জজ আদালতের টিওএন্ডই-তে ১২৮টি গাড়ি (কার) অন্তর্ভুক্তকরণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির জন্য প্রস্তাব পাঠায়।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৮ এপ্রিল ওই প্রস্তাবে সম্মতি দেয় এবং অর্থ বিভাগের সম্মতির শর্ত দেয়। তারপর ৭ মে প্রস্তাবটি অর্থ বিভাগে পাঠানো হয়।

গত ২৯ মে অর্থ বিভাগ সম্মতি জানিয়ে আইন ও বিচার বিভাগকে চিঠি দিয়েছে। এর ফলে জেলা ও দায়রা জজরাও সরকারি কাজে গাড়ির সুবিধা পেতে যাচ্ছেন।

আরও পড়ুন : ‘সরকারের প্রতারণামূলক আচরণ বরদাশত করা হবে না’