বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

‘রমজানের ১৬ দিনে রাজধানীতে কোনো অপরাধ সংঘটিত হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: 

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রমজানে গত ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি।

রবিবার সকালে রাজধানীর আজিমপুরে এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণের সময় ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া  হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি অারো বলেন, মাদক ব্যবসায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, তাদের একচুলও ছাড় দেয়া হবে না। মাদক ব্যবসায়ী সে যে-ই হোক না কেন, তাকে ছাড় দেয়া হবে না।

আছাদুজ্জামান মিয়া বলেন, এবারের রমজানে গত ১৬ দিনে রাজধানীতে উল্লেখযোগ্য কোনো অপরাধ সংঘটিত হয়নি। অপরাধ দমনে ও মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

এইচজে