বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাব্যবস্থাই যেখানে সমস্যার অনুঘটক! হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশে অন্যায় ও অবিচারের কোনো স্থান হবে না। আমরা একটি মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মুক্ত দেশ গঠন করতে চাই। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ(বুধবার) সন্ধ্যায় গণভবনে আইনজীবীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আমরা আশা করি বাংলাদেশ দক্ষিণ এশিয়ার উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে। আর এভাবে আমরা দেশ গঠন করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পর পরই যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন কিন্তু স্বৈরশাসক জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করার পর সেই বিচার বন্ধ করে দেন। দেশকে কলঙ্কম্ক্তু করতে যুদ্ধাপরাধীদের বিচার এবং বিচারের রায় কার্যকর করা হচ্ছে। বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন হয়েছে।

ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার ইউসুফ হোসেন হুমায়ূন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম, সাবেক বিচারপতি মেসবাহ উদ্দিন, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, ব্যারিস্টার ফজলে নূর তাপস অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ‘শরিয়ার বিধান অবলম্বন করলে মাদক নির্মূল শতভাগ গ্যারান্টি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ