বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

নাইজেরিয়ায় ইফতার মাহফিলে হামলা; নিহত ১২, আহত ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব্বুল্লাহ মামুন
আওয়ার ইসলাম

নাইজেরিয়ার একটি মসজিদে ইফতার চলাকালীন সময়ে তিনটি আত্মঘাতী বোমা হামলায়  কমপক্ষে ১০ জন নিহত  এবং ৮০ জনের মতো আহত হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জাদিদ খবর এমনটা জানিয়েছে।

খবরে বলা হয়,  আফ্রিকার পূর্ব দক্ষিণে দিফা শহরের স্থানীয় একটি মসজিদে অজ্ঞাতরা তিনটি আত্মঘাতি হামলা চালায়। নাইজেরিয়ার একটি উগ্রপন্থী সংগঠন এ হামলা চালিয়েছে বলে খবরে জানানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

সে দেশের প্রসাশনের মতে হামলাকারীদের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ ছিল। তারা মসজিদের চলমান ইফতার মাহফিলে অংশ নেয় এবং এক মুহূর্তে আত্মঘাতী হামলা চালায়। এ ঘটনায় ১০ জন নিহত হয় এবং প্রায় ৮০ জনের মতো আহত হয়। ততক্ষনাৎ আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।

কারা এ হামলা চালিয়েছে তা জানা না গেলেও ইতিপূর্বের ঘটনা থেকে নাইজেরিয়া সরকার উগ্রবাদী সংগঠন বোকো হারামকে সন্দেহ করছে বলে জানা যায়।

সূত্র : জাদিদ খবর / আরএম

আরও পড়ুন : শেখ জায়েদ মসজিদের ইফতার-তারাবিতে মুসল্লিদের ঢল