বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

নাইজেরিয়ায় জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোরনো প্রদেশে দুটি আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে প্রদেশটির ডামবোয়া শহরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা দুটি ঘটে।

জানা গেছে, হামলার পর বাইরে থেকে শহরটি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এখনও হামলা দুটির দায় কেউ স্বীকার করেনি। তবে দেশটির জঙ্গি দল বোকো হারাম হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বোকো হারামের ভয়ে শহরটির পালিয়ে যাওয়া বাসিন্দাদেরকে সেনাবাহিনী ফিরে আসার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই হামলা দুটির ঘটনা ঘটল।

হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের অভিষেক অনুষ্ঠানে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল তুকুর বুরাতাই শহরটির বাসিন্দাদের বাড়ি ফেরার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের দক্ষ সেনাবাহিনী অনেক দিন ধরে বরনোর উত্তরাঞ্চল সন্ত্রাস দখলমুক্ত করেছে এবং আমি ওই অঞ্চলের ভালো মানুষদের বাড়িতে ফেরার আহ্বান জানানোর সুযোগ কাজে লাগাতে চাই।

উল্লেখ্য, গত ১ মে দেশটির বরনোর উত্তরাঞ্চল এবং লেক চাদ অঞ্চল থেকে বোকো হারামকে বিতাড়িত করতে চার মাসের সেনা অভিযান শুরু হয়েছে দেশটি।

৭শ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক, দশ লাখ শিশু পাবে শিক্ষার আলো