শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিলেটে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ফের আরিফুল হক চৌধুরীর ওপর ভরসা রেখে তাকেই প্রার্থী করেছে বিএনপি। ফলে দ্বিতীয়বারের মতো মনোনয়ন পেলেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বর্তমান এই মেয়র।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক ২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন।

এর আগে রোববার রাজশাহী সিটি নির্বাচনে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ও বরিশালে সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ারকে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি

৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।

আরও পড়ুন : সিলেটে ইসলামী আন্দেলনের মনোনয়ন নিলেন ডা. মোয়াজ্জেম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ