শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

জম্মু-কাশ্মিরে হামলায় ২ ভারতীয় সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) দুই সদস্যসহ নিহত এবং বেসামরিক এক ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার অনন্তনাগে এ হামলার ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।

পুলিশ বলছে, অনন্তনাগের আচাবল চৌক এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েনরত সিআরপিএফ কর্মকর্তাদের ওপর সন্ত্রাসীরা গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় দুই সিআরপিএফ সদস্য নিহত ও এক বেসামরিক ব্যক্তিসহ দু’জন অাহত হয়েছে।

জম্মু-কাশ্মিরের কর্মকর্তারা বলেছেন, হামলার পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রেখেছেন। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। সূত্র : এনডিটিভি।

আরও পড়ুন : আল্লাহর ইচ্ছায় কাশ্মীর স্বাধীন হবে : হাফিজ সাঈদ