শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে ৪ নারীসহ আটক ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চান্দিনায় মাদকের আখড়া হিসেবে পরিচিত রূপনগরের ঈমান বাড়িতে অভিযান চালিয়ে ৪ নারী ও ৩ পুরুষ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা উপজেলা সদরে নির্দিষ্ট ওই বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের ঘর তল্লাশি করে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম জাকারিয়া পুরুষ মাদক ব্যবসায়ীদের এক বছর সশ্রম এবং নারীদের ৮ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো রূপনগর এলাকার ঈমান বাড়ির বাচ্চু মিয়ার মেয়ে লিলি বেগম (৪৩), কাদের মিয়ার মেয়ে পারভীন (৪৭), আব্দুর রশিদের মেয়ে পান্না (৩১), সফিক মিয়ার মেয়ে শরীন আক্তার (৩৬), জুনাব আলীর ছেলে মহসিন মিয়া (৫৫), চুনু মিয়ার ছেলে শরীফ হোসেন (২৫) ও সুজাত আলীর ছেলে ইউনুছ আলী (৪০)।

র‌্যার-১১ এর কমান্ডিং অফিসার মেজর আতাউর রহমান জানান, এখানে নিয়মিত মাদক বেচাকেনা হয় এবং মাদক ক্রেতা ও বিক্রেতারা সার্বক্ষণিক এখানে সক্রিয় থাকে। ওই বাড়িটির প্রতি আমাদের গোয়েন্দা নজরদারী ছিল। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় অভিযানে তাদেরকে আটক করার পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে।

আরও পড়ুন: ঝিনাইদহে বন্দুকযুদ্ধে ৩ র‌্যাব সদস্য আহত, নিহত ডাকাত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ