শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

দ. কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: দ ক্ষিণ কোরিয়ায় দেশটির একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নৌবাহিনীর পাঁচজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্ব এলাকায় একটি নৌঘাঁটিতে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। খবর স্ট্রেইট টাইমসের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,  বন্দর নগরী পোহাং-র নৌঘাঁটিতে হেলিকপ্টারটি মেরামতের পর পরীক্ষামূলক উড্ডয়নের সময় সেটিতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হয়।

এসময় হেলিকপ্টারে থাকা ছয় ক্রু’র মধ্যে পাঁচজনই প্রাণ হারান। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়েছে। তারা জানিয়েছে, ঘটনা তদন্ত করা হবে।

বার্তা সংস্থা ইয়নহপ জানিয়েছে, এমইউএইচ-১ মডেলের হেলিকপ্টারটি দক্ষিণ কোরিয়াতেই তৈরি।

আরও পড়ুন: ট্রাম্প-পুতিনের সভায় মুসলিম সাংবাদিকের কাণ্ড! (ভিডিও)