শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

অবশেষে সাভার তাবলিগের মারকাজে স্বস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার প্রতিনিধি

নানা আলোচনা সমালোচনার পর সাভার তাবলিগের মারকাজ মসজিদে স্বস্তি ফিরে এসেছে। উভয় পক্ষকে সমান সুযোগ দিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছেন স্থানীয় সাংসদ সদস্য ডা. এনামুর রহমান।

জানা যায়, দুই পক্ষের মধ্যে আলমি শুরা পক্ষ সপ্তাহের বৃহস্পতিবার মারকাজে শবগুজারি করবেন। আর নেজামুদ্দিনের অনুসারীগণ সপ্তাহের শুক্রবার শবগুজারি করবেন।

গত সোমবার সাভার এনাম মেডিকেলে এমপি এনামুর রহমানের অফিসে এমন সিদ্ধান্তে উপনিত হয়েছেন এলাকার জনপ্রতিনিধি, উলামায়ে কেরাম, তাবলীগের সাথীরা।

দুই পক্ষই নিজেদের বিষয়গুলো উত্থাপন করেন এবং এসব নিয়ে অনেক্ষণ আলোচনা হয়। পরে ডা. এনামুর রহমান দুই পক্ষকে দুই দিন নিজেদের কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত শোনান।

এমপির এই সিদ্ধান্ত উভয়পক্ষ মেনে নেন এবং উভয় পক্ষের ১০ জন করে সিদ্ধান্তনামায় স্বাক্ষর করেন।

এলাকার জনপ্রতিনিধি হিসেবে স্বাক্ষর করেন ঢাকা ১৯ আসনের এমপি ডা. এনামুর রহমান, তেতুলঝোড়া ইউনিওনের চেয়ারম্যান ও সাভার উপজেলার ভারপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর ও সাভার ইউনিওনের চেয়ারম্যান সোহেল রানা।

সাভার তাবলিগে সঙ্কট; আলেমদের ওপরই এমপি এনামের আস্থা

-আরআর