শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর তৈরি হচ্ছে তুরস্কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর সবচেয়ে বড় বিমানবন্দর নির্মাণ করে সবাইকে টপকে যাচ্ছে তুরস্ক।  তুরস্ক বলছে, পুরোপুরি প্রস্তুত হওয়ার পর এই বিমানবন্দরটি হবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর।

এটি চালু হওয়ার পর আতাতুর্ক বিমানবন্দরগামী সব ফ্লাইট নতুন বিমানবন্দরে অবতরণ করবে। নতুন এ বিমানবন্দরে ১শ’ ১৪টি বিমান ধারণের ক্ষমতা রয়েছে।

এটি চালু হলে কর্মসংস্থান সৃষ্টি হবে ২ লাখ ২৫ হাজার মানুষের। বর্তমানে ইউরোপের ৫টি ব্যস্ত বিমানবন্দরের মধ্যে আতাতুর্ক বিমানবন্দর একটি। নতুন বিমানবন্দর চালু হলে বন্ধ হয়ে যাবে পুরনোটি।

বন্দর নির্মাণের মাধ্যমে তুরস্কের অটোমান রাজকীয় ঐতিহ্য পুনরুদ্ধারের চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্বের সর্ববৃহৎ এ বিমানবন্দর তৈরি করতে তুরস্কের খরচ করতে হচ্ছে প্রায় ১২ বিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ কোটি টাকা।

এ বিমানবন্দর দিয়ে বছরে প্রায় ২০০ মিলিয়ন (২০ কোটি) মানুষের যাতায়াত করতে পারবে। নির্মাণ করা হলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর।

বিমানবন্দরটি নির্মাণের প্রথাম ধাপ আগামী অক্টোবর মাসে উন্মুক্ত করা হবে। অনেক অর্থনীতিবিদ মনে করেন যে, বিমানবন্দরটি যাত্রী প্রবাহের চাইতেও মহৎ হিসেবে প্রমাণিত হবে যদি জনসাধারণের অর্থের ব্যয় হ্রাস পায়।

আরও পড়ুন- সুলতান এরদোগানকে রক্ষার সুপার হিরো যারা