শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মন্ত্রীর বিরুদ্ধে স্ট্যাটাস, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম এবং তার প্রতিষ্ঠানের নামে স্ট্যাটাস দিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ছাত্রলীগ কর্মী মোহাইমিনুল ইসলাম রাহিম।

আজ শনিবার চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকার বাসা থেকে মোহাইমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মোহাইমিনুল ইসলাম রাহিমের বিরুদ্ধে মামলা করায় তাকে গ্রেফতার করা হয়।

মোহাইমিনুল চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ডিগ্রি পাস কোর্সের শেষ বর্ষের ছাত্র। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে সংগঠন সূত্রে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়েছি। আগামীকাল রোববার রিমান্ড শুনানি হবে।

ইমরান খানের কাছে ভারতের প্রত্যাশা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ