শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

‘সব হাজী একসঙ্গে টাকা জমা দিলে রিপ্লেসমেন্ট কমতে পারে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশে সৌদি যাচ্ছেন ৬ হাজার ৭৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১ লাখ ২০ হাজার। ইতোমধ্যে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে রোববার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মোট ৬৫ হাজার ৭৯০ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ ব্যবস্থাপনা শুরুর আগেই এজেন্সিগুলোকে ৪ শতাংশ হারে রিপ্লেসমেন্ট করার ব্যবস্থা রাখে সরকার। কোনো হজযাত্রী মারাত্বক অসুস্থ হলে বা মারা গেলে তার স্থানে অন্য একজনকে এই ৪ শতাংশ হারের মধ্যে রিপ্লেস করা হবে।

কিন্তু এজেন্সিগুলো রিপ্লেসমেন্টের এই হার বাড়ানোর জোর দাবি জানিয়ে আসছিলো। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার আরও ৪ শতাংশ বাড়িয়ে দেয়। এখন তারা দাবি করছে, এটা বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করার। যদিও এ দাবির যৌক্তিক কারণ দেখছে না কর্তৃপক্ষ। তারা বলছে, একসঙ্গে সব হজব্রত পালন ইচ্ছুক ব্যক্তির টাকা জমা নেওয়া হলে রিপ্লেসমেন্টের সংখ্যা কমবে।

হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছরের শুরুতেই ৪ শতাংশ হারে রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়ায় ৪ হাজার জনকে রিপ্লেসমেন্ট করা হয়। যাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রিপ্লেসমেন্ট করা হয়েছে মাত্র ৪ জনকে। বাকিদের সবাইকে বেসরকারি ব্যবস্থাপনায় রিপ্লেসমেন্ট করা হয়েছে।

গত ২১ জুলাই ধর্মমন্ত্রী আবারও ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা দেন। যেখানে ৩ হাজার ৮শ’হজযাত্রীকে রিপ্লেসমেন্ট করা হয়। সেখানে সরকারি ব্যবস্থাপনায় মাত্রদুইজন আর বাকিদের বেসরকারি ব্যবস্থাপনায় রিপ্লেসমেন্ট করা হয়েছে। এখন এজেন্সিগুলো রিপ্লেসমেন্টের হার আরও বাড়িয়ে ১৫ শতাংশ করার কথা বলছে।

এ বিষয়ে আশকোনা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, কিছু নিয়মের মধ্যে হজ পালন ইচ্ছুক ব্যক্তিদের নিয়ে আনা গেলে রিপ্লেসমেন্টেরসংখ্যা অনেক কমে যাবে। আমরা এ বছরেই এই নিয়মটার কার্যকর করতে চেয়েছিলাম যেটা হয়নি। আগামীতে এটা করার চেষ্টা করা হবে। কর্তৃপক্ষকে এ বিষয়ে আগেই প্রস্তাব দেওয়া হবে।

তিনি বলেন, আমাদের প্রথমে প্রাক-নিবন্ধন যেটা হয় সেটা আগেই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে যদি কেউ নিবন্ধন না করতে পারেন তাহলে কোনো এজà§