শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সিলেটে ৪ হাজার ৬শ ২৬ ভোটে এগিয়ে ধানের শীষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহী ও বরিশালে আওয়ামী লীগের মেয়রপ্রর্থীদের বিজয়ের পর সিলেটে আশা ছড়াচ্ছে ধানের শীষের প্রতীক। সিলেটে এখন পর্যন্ত বিএনপির আরিফুল হক চৌধুরী ৪ হাজার ৬শ ২৬  ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন।

১৩৪ কেন্দ্রের মধ্যে ১৩২ টি কেন্দ্রের ভোট গণনা হয়ে গেছে ইতোমধ্যে। এখন পর্যন্ত বিএনপির আরিফুল হক চৌধুরি পেয়ে এগিয়ে আছেন ৯০ হাজার ৪শ ৯৬ ভোট এবং আওয়ামী লীগের বদর উদ্দীন কামরান পেয়েছেন ৮৮ হাজার ৭শ ৫ ভোট। বাকি দু্ইকেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের বদর উদ্দীন কামরান  তার নিজের কেন্দ্রে প্রতিপক্ষের সঙ্গে ভোটে হেরছেন।

সিলেটে ভোটে বিএনপির এগিয়ে যাওয়াকে সন্দেহের চোখে দেখছেন আওয়ামী লীগ প্রার্থী। বদর উদ্দীন কামরান সিলেটে ফলাফল স্থগিতের আবেদন জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তাদের কাছে।

ভোট গণনার সময় মারা গেলেন প্রিজাইডিং অফিসার
বরিশালে বেসকারীভাবে আওয়ামী লীগের সাদিক আব্দুল্লাহ বিজয়ী
বরিশালে ৬ প্রার্থীর ৫ জনই ভোট স্থগিতের দাবি জানিয়েছেন
রাজশাহীতে বেসরকারিভাবে খায়রুজ্জামান লিটন বিজয়ী

এসএস