শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৮ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৮ জনের মৃত্যু এবং ২ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কাদায় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কাদাই গ্রামের আব্দুল কাশেমের ছেলে মমিন (৪৫), একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩২), আব্দুল হামিদের ছেলে সানোয়ার হোসেন (৩০), আব্দুল আলিমের ছেলে সজিব (১৪), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৬) ও আমিনুল ইসলামের ছেলে রাজ, আবুল হোসেনের ছেলে হাবিব (২৫) ও মেগা শেখের ছেলে মুদী দোকানদার আব্দুস সাত্তার। তাদের মধ্যে ৪ জন তাঁত শ্রমিক, একজন ব্যবসায়ী ও ৩ জন ছাত্র।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কাদাই মাদ্রসা এলাকায় একটি টিনের মুদি দোকান (টং দোকান) স্থানীয় ১০ জন মিলে স্থানান্তর করতে যান। এ সময় উপরে টানানো বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে আহত হন তারা। এলাকাবাসী তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মধ্যে ৮ জনকে মৃত ঘোষণা করেন।

সদর উপজেলার নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান জানান, বিদ্যুৎস্পৃষ্টে নিহতদের পরিবারকে আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।

এদিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীদুল ইসলাম ৮ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ঈদে বাড়ি যেতে ট্রেনের আগাম টিকেট বিক্রি ২ জুন থেকে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ