শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খাগড়াছড়ি দুর্বৃত্তের গুলিতে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবর্ত্য খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে মো. মঞ্জুরুল আলম (৪০) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দীঘিনালার পোমাং পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় দীঘিনালায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত মো. মঞ্জুরুল আলম দীঘিনালার বাবুছড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মঞ্জুরুল আলম বন্ধুদের সঙ্গে পোমাং পাড়া স্কুল মাঠে বসে তাস খেলছিলেন। এ সময় হঠাৎ দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. মঞ্জুরুল আলমের মৃত্যু হয়। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত সেটা কেউ নিশ্চিত করতে পারেনি।

দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ