শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মুন্সীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মকবুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। ভাগ্রকুল শ্রীনগর র‌্যাব- ১১র সহকারী পরিচালক মুহিতুল ইসলাম জানান, শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কুমার ভোগে মাদক বেচাকেনার খবর পেয়ে র‌্যাব অভিযান চালাতে গেলে মাদক কারবারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে ১০ মিনিট গোলাগুলি হয়। এক পর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে মকবুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মকবুলকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মকবুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, পাঁচশ পিস ইয়াবা, নগদ পৌনে পাঁচ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করার কথা জানান তিনি।

আরও পড়ুন: রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

আরএম/

[যারা ব্যবসা ও ব্যবসার হিসাব নিয়ে জটিলতায় রয়েছেন তাদের জন্য এলো বিসফটি।  ব্যবসাকে সহজ ও হাতের মুঠোয় নিন বিসফটির সাহায্যে- রেজিস্ট্রেশন করুন বিসফটিতে।]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ