শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

মাগুরার মহম্মদপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রাম দা উদ্ধার করেছে।

শুক্রবার রাত ২টার দিকে মহম্মদপুর উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগের মহম্মদপুর উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে। তার নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দিবাগত রাতে মহম্মদপুরে রামপুরায় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এতেই গুলিবিদ্ধ হয়ে বাশারের মৃত্যু হয়।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে বাসের ধাক্কা; চালাচ্ছিলেন হেলপার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ