শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের তারাকান্দা ও ত্রিশালে রোববার তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

তারাকান্দা থানার ওসি মাহবুব হোসেন জানান, রোববার দুপুর সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কাকনি নামকস্থানে শেরপুর থেকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইয়াসিন (৬০) ঘটনাস্থলে এবং দীলিপ মিয়া (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মারা যায়।

নিহত ইয়াসিনের বাড়ি কুমিল্লার লাঙলপুরে। দীলিপের বাড়ি তারাকান্দা উপজেলার ঢাকুয়ায়। তারা ফুলপুর থেকে মোটরসাইকেলযোগে তারাকান্দায় যাচ্ছিলেন।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, সকাল ১১টার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজির সিমলা নামকস্থানে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের কর্মচারী জুয়েল (৩০) নিহত হয়।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম