বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

এক বছরে মানসিক রোগী ইসরাইলের ৪০ সেনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, গত এক বছরে ইসরাইলের ৪০ হাজার সেনা সদস্যকে মানসিক চিকিৎসা দিতে হয়েছে।

প্রতি বছর দেশটির হাজার হাজার সৈন্য মানসিক রোগী হয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

রোববার সন্ধ্যায় নিজ দলের সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় তিনি এসব তথ্য জানান।

হাসান নাসরুল্লাহ বলেন, ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরাইলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে।

সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরাইলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এই মনস্তাত্ত্বিক চাপের কারণেই হিজবুল্লাহর সঙ্গে পেরে উঠবে না ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ