রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

শেয়ার কেলেঙ্কারি: ৩ কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেয়ার কেলেঙ্কারির মাধ্যমে ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রাক্তণ উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) টিপু সুলতান ফরায়েজীসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে মৎস্য ভবন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

গ্রেফতার অন্য দু’জন হলেন, আইসিবির সহকারী মহাব্যবস্থাপক মো. এহিয়া মন্ডল ও আইএফআইসি ব্যাংকের পল্লবী শাখার ব্যবস্থাপক মো. আবদুস সামাদ।

২০০৯, ২০১০ ও ২০১১ সালে মোট ৩ কোটি ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

এর আগে ঢাকার রমনা মডেল থানায় দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে এই তিনজনসহ ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ