শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

ক্যান্সারের রোগীকে পিটিয়ে হত্যা করল ভণ্ড কবিরাজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চান্দিনায় ভণ্ড কবিরাজের হাতে ক্যান্সারে আক্রান্ত শামীম খান (৪৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় চান্দিনা উপজলার বাড়েরা ইউনিয়নের ছাতাড্ডা গ্রামে এ ঘটনা ঘটে। ক্যান্সার রোগীকে গোলাপজল খাইয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহত শামীম খান চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘড়িয়া গ্রামের মাহবুব খানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামীম খান দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। আর চান্দিনার ছাতাড্ডা গ্রামের জিনের বাদশা খ্যাত ভণ্ড কবিরাজ ক্যান্সারসহ অনেক দুরারোগ্য চিকিৎসা করেন ওই সংবাদ পেয়ে শামীম চিকিৎসা নিতে আসেন ওই ভণ্ড কবিরাজের কাছে। সেখানে আসার পর কবিরাজ শামীমকে ১০৭টি গোলাপ জল এবং ৮টি গামছা আনার জন্য বলেন। কবিরাজের কথা মত সেগুলো আনেন রোগী শামীম।

এসময় কবিরাজ আবুল কালাম রোগী শামীমকে সবগুলো গোলাম জল খেতে দেন। কবিরাজের কথামত রোগী শামীম ৬০ টি গোলাপ জল খাওয়ার পর আর খেতে পারছিলেন না। এসময় কবিরাজ আবুল কালাম সবগুলো গোলাপজল খেতে রোগী শামীমকে শারীরিক নির্যাতন করা শুরু করে। এক পর্যায়ে রোগী শামীম অচেতন হয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

শামীমের মৃত্যুর পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ সময় ভণ্ড কবিরাজ আবুল কালামকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রাত ৯টায় চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এদিকে ভণ্ড কবিরাজ আবুল কালামকে আটক করে পুলিশ। আবুল কামাল ছাতাড্ডা গ্রামের আব্দুল মমিনের ছেলে।

এব্যপারে চান্দিনা থানার ওসি মুহাম্মদ শামছুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভণ্ড কবিরাজ তথা জিনের বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছেন।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

একজন আত্মবিশ্বাসী বালকের গল্প
আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!