শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চান্দিনা উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাশার মাহমুদ (২৭) নামের এক ছাত্রলীগ নেতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর এলাকার নিজ বাড়ির ঘরে ফাঁসিতে ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

নিহত বাশার মাহমুদ কুমিল্লার চান্দিনা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে উপজেলার পৌর এলাকার কচুয়ার পাড়ের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা বাশার মাহমুদ সোমবার রাত ১১টা ২৫ মিনিটে নিজের ফেসবুক টাইমলাইনে স্ট্যাটাস দেয়। এতে সে জানায়, আল্লাহর কসম করে বলতেছি যদি আমার মৃত্যু হয় তা পুরো দায় আমার পরিবারের, বিশেষ করে আমার ভাইয়ের। আমার মৃত্যুতে কারো প্ররোচনা ছিলো না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ক্ষমা করবেন আমাকে।

এরপর গভীর রাতে বাশার মাহমুদ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার বন্ধুদের ধারণা, পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে বাশার মাহমুদ আত্মহত্যা করেন ।

এ বিষয়ে বিকালে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম জানান, আমাদের কেউ অবগত করেনি।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ